ময়মনসিংহে অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেন যুবলীগ নেতা তারেক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ই আগস্টে নিহতদের স্মরণে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু মহোদয়ের নির্দেশনায়
অসহায়,গরিব, দুস্থ,ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা করেন মহানগর যুবলীগ নেতা মোঃ তারেক উজ্জামান তারেক ও জেলা ছাত্রলীগ নেতা আকিকুল ইসলাম অন্তর।
এ সময় ময়মনসিংহ রেল স্টেশনে রাতের বেলায় অসহায়, ছিন্নমূল মানুষের মাঝে এক বেলা খাবার বিতরণের ব্যবস্থা করেন।
এসময় মহানগর যুবলীগ নেতা মোঃ তারেক উজ্জামান তারেক জাগো বুলেটিনকে বলেন, আমার নেতা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু মহোদয়ের নির্দেশনায় আমি অসহয় মানুষদের এক বেলা খাবারে ব্যবস্থা করছি। সবার কাছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারে নিহত সকল সদস্যদের জন্য দোয়া চাই। জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাই।