৩২নং ওয়ার্ড আওয়ামীলীগের বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করেছে মহানগরীর ৩২নং ওয়ার্ড আওয়ামীলীগ। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় নগরীর চায়না মোড়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের নির্বাহী সদস্য মোঃ সারোয়ার হোসেন মন্ডলের সভাপতিত্বে এবং ময়মনসিংহ সদর উপজেলা শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফজলুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ এমদাদুল হক মন্ডল, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, ময়মনসিংহ মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল হাসেম রায়হান, ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক মোহাম্মদ শাহীনুর রহমান শাহীনুর,
ময়মনসিংহ জেলা যুব মহিলালীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বপ্না খন্দকার, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবু সাঈদ মন্ডল প্রমূখ। আলোচনা শেষে দরিদ্র অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।