মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

ফুটপাত হকার্স শ্রমিকলীগের বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত

জাগো বুলেটিন ডেস্ক

 

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করেছে স্টেশন রোড গাঙ্গিনারপাড় ফুটপাত হকার্স শ্রমিকলীগ। এ উপলক্ষে সোমবার সকালে নগরীর স্টেশন রোডে এক দোয়া, মিলাদ মাহফিল গণভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান, জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন। এ সময় ফুটপাত হকার্স শ্রমিকলীগ প্রায় এক হাজার অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করে। অনুষ্ঠানটির আয়োজন করেছে ফুটপাত হকার্স শ্রমিকলীগ নেতা শাহিন তালুকদার, মোঃ রাজিব, মোঃ শরিফ, সুজিত সাহা-সহ ফুটপাত হকার্স শ্রমীকলীগের অন‍্যান‍্য নেতৃবৃন্দ প্রমূখ।