রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

৭ নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত

জাগো বুলেটিন ID: EP-14924
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করেছে মহানগরীর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ ও ওয়ার্ড কৃষকলীগ। এ উপলক্ষে সোমবার দুপুরে নগরীর মৃত্যুঞ্জয় স্কুল প্রাঙ্গনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অভিজিৎ সাহা বাপ্পা ও ৭নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি শম্ভু চৌধুরীর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ আসিফ হোসেন ডন। এ সময়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-
ময়মনসিংহ মহানগর কৃষকলীগের সভাপতি এবি ছিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল হাসেম রায়হান, সহসভাপতি নুর আলী তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন তালুকদারসহ ওয়ার্ড আওয়ামীলীগ ও ওয়ার্ড কৃষকলীগের নেতৃবৃন্দ প্রমূখ।
আলোচনা শেষে দরিদ্র অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।