রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

“আওয়ামীলীগ সরকার দেশ ও জনগণের জন্য কাজ করছে আর বিএনপি নানা ষড়যন্ত্র করছে”

জাগো বুলেটিন ID: EP-14966

জাতীয় শোকদিবস উপলক্ষে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের মাস ব্যাপী শোক সমাবেশ কর্মসূচীর আজ মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক সমাবেশের প্রধান অতিথি খাগড়াছড়ি ২৯৮নং আসনে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বক্তব্য এই কথা বলেন।

১৭ আগস্ট (বুধবার) বিকাল ৪টায় মানিকছড়ি উপজেলায় টাউনহলচত্ত সমাবেশে জেলা- উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীরা বক্তব্য বলেন হে তরুন তোমরা হয়তো জাননা।

১৯৭৫ সালের ১৫ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কালো অধ্যায় রচিত করেন।

১৫ আগস্ট বাঙালি জাতির জীবনে একটি কলঙ্কময় দিন। বাঙালি জাতি এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ধানমণ্ডির ৩২ নম্বরের নিজ বাসায় সেনাবাহিনীর কতিপয় বিপথগামী সেনাসদস্যের হাতে সপরিবারে নিহত হন। সেদিন তিনি ছাড়াও নিহত হন তার স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব। এছাড়াও তাদের পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনসহ নিহত হন আরো ১৬ জন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারকে শেষ করে দিয়েছে। ভাগ্যক্রমে আজকের আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা বিদেশ থাকাতে বেচে যান।

স্বাধীনতার পর থেকে এই ষড়যন্ত্রকারী জামাত, বিএনপি, এখনো ক্ষান্ত হন নাই। সারাদেশে বিভিন্ন অযুহাতে আন্দোলন, মিছিল করে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বিপদগামী করছে।

আনুষ্ঠানের প্রধান অতিথি বলেন আওয়ামীলীগ সরকার দেশ ও জনগণের জন্য কাজ করছে। আর বিএনপি নানা ষড়যন্ত্র করছে।

অনুষ্টান পরিচালনা করেন মানিকছড়ি উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃরফিকুল ইসলাম, সভাপতিত্ব করেন মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন।

আরো বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রুু চৌধুরী অপু, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রণবিক্রম ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য আবদুল জব্বার, জেলা পরিষদের সদস্য মোঃ মাঈন উদ্দিন, জেলা পরিষদের সদস্য শাহিনা আক্তার,  জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদ সদস্য আশুতোষ চাকমা, জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা প্রমুখ।