কটিয়াদীতে জাতীয় পার্টির কমিটি, সভাপতি সেলিম উদ্দিন, সম্পাদক মামুন
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জাতীয় পার্টির নতুন কমিটি ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে গঠন করা হয়েছে। বৃহস্পতিবার কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডভোকেট মো. আশরাফ উদ্দিন রেনু। উপজেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যকরী সদস্য আবু সাঈদ আজাদ খুররম ভূঁইয়া। পরে সর্বসম্মতিক্রমে ৫১ সদস্যবিশিষ্ট উপজেলা জাতীয় পার্টির নতুন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি এডভোকেট মো. আশরাফ উদ্দিন রেনু। কমিটিতে এডভোকেট মো. সেলিম উদ্দিন সভাপতি ও নূরুজ্জামান মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।