জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা দিবস উপলক্ষে রবিবার ২১শে আগস্ট ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা মো: নূরুল ইসলাম সুজনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন আর রশিদ টিটু, আনন্দ মোহন কলেজ ছাত্রলীগ নেতা জাকারিয়া, সোহেল, জয়, শাহজালালসহ অন্যান্য ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটুর পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলে জেলা ছাত্রলীগ নেতা মো: নূরুল ইসলাম সুজন বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট একই সুত্রে গাথা। মৌলবাদ অশুভ শক্তি সবসময় আমাদের উন্নয়নকে পিছনে ঠেলেছে। কিন্তু অশুভ শক্তির সব অপতৎপরতা সত্বেও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছেন।
