● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জাতীয়

কুমিল্লায় জাতীয় কবির ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ১২:৩৯ পিএম
কপি হয়েছে!

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী। জাতীয় কবির স্মৃতি বিজড়িত কুমিল্লায় দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্য দিয়ে কবির মৃত্যুবার্ষিকী পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসন, কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্র এবং নজরুল পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় চেতনায় নজরুল স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন, সকাল ১০টায় কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে শিশু-কিশোরদের আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা এবং বিকেল ৫টায় আলোচনা, পুরস্কার বিতরণ এবং নজরুল সঙ্গীতানুষ্ঠান।
জাতীয় কবি ১৯২১ সাল থেকে ১৯২৪ সাল পর্যন্ত ৫ বার এসে ১১ মাস কুমিল্লায় অবস্থান করেন। এ সময়ে তিনি মুরাদনগর জেলায় দৌলতপুরে আলী আকবর খান এবং শহরের কান্দিরপাড়স্থ ইন্দ্র কুমার সেনের বাড়িতে অবস্থান করেন। কুমিল্লা অবস্থানকালে তিনি বিয়ে বন্ধনেও আবদ্ধ হন। কবি কুমিল্লায় অবস্থানকালে দৌলতপুরে আলী আকবর খানের বাড়িতে পুকুর পাড়ে এবং শহরের রাণীর দীঘি, ঝাউতলা, রাণীর বাজার সড়কের বিভিন্ন স্থানে কবির লেখা কবিতা এখনো স্মৃতি হয়ে আছে।
কুমিল্লা সিটি কর্পোরেশনের সহায়তায় শহরের বিভিন্ন স্থানের কবির স্মৃতি চিহ্ন পুণ:সংস্কার করা হয়।