ঈশ্বরগঞ্জে উপজেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেল, পরিবহন ভাড়া, সকল দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা, লোডশেডিং ও ভোজ্য তেল এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ পালিত হয়।
শনিবার (২৭ আগস্ট) উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সভাপতিত্বে বিকাল ৫ টায় তারুন্দিয়া ইউনিয়নের বিক্ষোভ মিছিলে জনতার ঢল নেমে আসে। এক পর্যায়ে বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় কোনাপাড়া উচ্চ বিদ্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, সহ সভাপতি হোসেন মোহাম্মদ মন্ডল, এড. কাজী শাহজাহান, শাহজাহান জয়পুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সদস্য এ,কে,এম হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী টিপু, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূইয়া মনি, পৌর বিএনপির সহ সভাপতি সালাউদ্দিন খুররম, সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, যুগ্ম সম্পাদক নূরুন্নবী, ময়মনসিংহ উত্তর জেলা সেচ্চাসেবকদলের সভাপতি সাবেক ভিপি ফরিদ উদ্দিন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আজিজুল হাই সোহাগ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদল নেতা এড. সারোয়ার জাহান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাহীন ফরিদ, ময়মনসিংহ উত্তর জেলা তাঁতীদলের সদস্য সচিব আরিফুর রহমান আরিফ, উপজেলা স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক শামীম তালুকদার, সদস্য সচিব কামাল হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, রাফসান আহম্মেদ রুমন, ইউসুফ, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরোজ নওশাদ, সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজন, তারুন্দিয়া ইউনিয়নের ছাত্রদলের আহ্বায়ক বিপুল এবং ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা উপজেলার নেতাকর্মীদের আরো সুসংগঠিত হয়ে কেন্দ্রীয় নির্দেশে আগামী আন্দোলন সংগ্রামকে আরো বেগবান দকরতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার প্রস্তুতি নিতে বলেন।