২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ঈশ্বরগঞ্জ ছাত্রলীগের সভাপতি হাসান ও সাধারণ সম্পাদক রানা

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৫ সেপ্টেম্বর ২০২২

নানা জল্পনা-কল্পনার অবশান ঘটিয়ে অবশেষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার ৩১ সদস্যের কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

ছাত্রলীগের ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আল আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের স্বাক্ষরিত এ কমিটির সভাপতি-সম্পাদক ছাড়াও ১৭ সহ-সভাপতি ও ৬ যুগ্ম-সম্পাদক এবং ৬ সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটি ঘোষণার তথ্য জানানো হয় । এক বছরের জন্য অনুমোদন দেয়া ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের এ কমিটিতে মোঃ হাসান মাহমুদ সভাপতি এবং রানা আহমেদ কে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়া ৬ সহ-সভাপতি হলেন- ইয়াসিন আরাফাত, রিদম আহমেদ মুস্তাকিম, শেখ ওয়ালি উল্লাহ রাসেল, অর্নব হোম চৌধুরী, ফরিদুল ইসলাম বাবু, আতিক ইসলাম দুলন, রাফিউল করিম মিঠুন, জাকিরুল ইসলাম রবিন, রাইকুল ইসলাম রুহুল, অলি উল্লাহ, শাহ আলম, আতিকুর রহমান আতিক, মিজানুর রহমান সাগর, দেলোয়ার হোসাইন, আব্দুল্লাহ আল রাফি, জিয়াউল হক সামাদ, নূর হামিদ রুশো। যুগ্ন-সম্পাদক পদে ৬ জন হলেন- আল-আমিন আকন্দ, আল ইমরান গনি ভূইয়া হিরা, রিয়াজুল আলম শাহিন, মাহমুদুল হাসান সুমন, ওয়াহিদ ইশতিয়াক পূন্য, মাহমুদুল হাসান রাকিন। সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন হলেন- আবুল বাশার হৃদয়, জাকারিয়া হোসাইন হৃদয়, পৃথিরাজ বরমন অন্তু, তাজরিয়ান রাকিব, জিনেদিন জিদান, আরাফাত উল্লাহ নিলয়।

জেলা ছাত্রলীগের সূত্রগুলো জানায়, সর্বশেষ ২০১৫ সালে তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক নাজমুল আলমের সাক্ষরে এ.কে.এম ফরিদ উল্লহ- মোঃ হাসান মাহমুদকে সভপতি-সম্পাদক করে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল। উপজেলা ছাত্রলীগের ওই কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর প্রায় ৭ বছর অবশেষে এ কমিটি দেয়া হলো।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৫ সেপ্টেম্বর ২০২২

ঈশ্বরগঞ্জ ছাত্রলীগের সভাপতি হাসান ও সাধারণ সম্পাদক রানা

লিংক কপি হয়েছে!