● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জাতীয়

ঈশ্বরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ জনসমুদ্রে পরিণত

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২২, ০৭:০৬ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আওয়ামী সরকার কর্তৃক জ্বালানী তেল পরিবহন ভাড়া, সকল দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা ও স্বেচ্চাসেবক দল নেতা হত্যা, লোডশেডিং ও ভোজ্য তেল এর মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ পালিত হয়।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে কয়েক হাজার লোকের সমাগম হয়। বিক্ষোভ মিছিল শেষে পস্তারী হাই স্কুল মাঠে এক বিশাল সমাবেশের আয়োজন করে দলটি। সমাবেশে বক্তারা বলেন, বিক্ষোভ মিছিল ও সমাবেশে হাজার হাজার লোকের উপস্থিতিই প্রমাণ করে দেয়, এই সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। বক্তারা আরো বলেন, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বে না বিএনপি। প্রয়োজনে জীবন দিয়ে হলেও অত্যাচারী সরকারের হাত থেকে দেশকে বাঁচাতে কেন্দ্রিয় নির্দেশে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পরতে হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ময়মননিংহ উত্তর জেলা বিএনপির সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল ইসলাম শামছু, উপজেল বিএনপির সহ সভাপতি হোসেন মোহাম্মদ মন্ডল, এড. কাজী শাহজাহান, শাহজাহান জয়পুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সদস্য এ,কে,এম হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তর জেলা বিএনপির সদস্য জুলফিকার আলী টিপু, সাংগঠনিক সম্পাদক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূইয়া মনি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, যুগ্ম সম্পাদক নূরুন্নবী, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, ময়মনসিংহ উত্তর জেলা সেচ্চাসেবকদলের সভাপতি সাবেক ভিপি ফরিদ উদ্দিন, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক নয়ন, যুবদল নেতা এড. সারোয়ার জাহান, এড. আজিজুল হাই সোহাগ, উপজেলা স্বেচ্চাসেবক দলের আহ্বায়ক শামীম তালুকদার, সদস্য সচিব কামাল হোসেন সরকার, উপজেলা ওলামাদলের সাধারণ সম্পদাক ওসমান গণি বকুল, উপজেলা মৎস্যজীবীদলের আহ্বায়ক মোস্তাক আহম্মেদ বিপু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, রাফসান আহম্মেদ রুমন, ইউসুফ, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরোজ নওশাদ, সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজন, বড়হিত ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল, সাধারণ সম্পাদক বিপ্লব সহ সকল ইউনিয়নের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।