রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পাবনায় টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম শুরু

জাগো বুলেটিন ID: EP-16368

জেলা সদরে আজ ভর্তুকি মূল্য টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার পাবনা পৌরসভার চাঁদাখার বাশতলা এলাকায় এ কার্যক্রম উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন।
এসময় পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারোফ হোসেন, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক শিমুল আকতার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিসা আকতার রেইনা, সহকারী কমিশনার ফারিস্তা করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সুত্রে জানা যায়, জেলার মোট একলাখ ৪৫ হাজার ৬৯৭ জন উপকারভোগী এসব পণ্য ক্রয় করতে পারবেন। জেলার ৯টি উপজেলায় ৩৬ জন ডিলারের মাধ্যমে একশ’ ১৪টি স্থানে টিসিবি পণ্য বিক্রয় করা হবে।