● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জাতীয়

গভীর রাতেই তাকরিমকে বিমানবন্দর বরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২, ১২:৪২ পিএম
কপি হয়েছে!

সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করা সালেহ আহমাদ তাকরিম রাতে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাত দুইটার কিছুক্ষণ আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইটটি। বিমানবন্দর গেটে তাকে শুভেচ্ছা জানায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আর শিগগিরই বড় পরিসরে সংবর্ধনা দেয়ার কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

মক্কার পবিত্র মসজিদুল হারামে বুধবার রাতে ঘোষণা করা হয় সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের নাম। যেখানে ১১১টি দেশের দেড় শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের সালেহ আহমাদ তাকরিম। সেখানে তার হাতে তুলে দেয়া হয় এক লাখ রিয়াল মূল্যমানের পুরস্কার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় অন্তত সাড়ে ২৭ লাখ টাকা।

টাঙ্গাইলের নাগরপুরের এই কৃতি সন্তানকে শুভেচ্ছা জানাতে রাতেই বিমানবন্দরে যান অসংখ্য মানুষ। তার এই অর্জন দেশের জন্য বড় সম্মান বলে মন্তব্য তাদের। সালেহ আহমেদ তাকরিমের বাবা আব্দুর রহমান জানান, ছোটবেলা থেকে পড়াশোনায় প্রচণ্ড মনযোগী ছিল তাকরিম। ছেলের জন্য দেশবাসীর জন্য দোয়া চান তিনি।

রাত ৩টার দিকে বিমানবন্দর থেকে বেরিয়ে আসে তাকরিম। এসময় শুভেচ্ছা আর শ্লোগানে মুখরিত হয় চারপাশ।

খুব শিগগিরই বড় পরিসরে সংবর্ধনা আয়োজনের কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এর আগে গত মার্চে ইরানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন সালেহ আহমাদ তাকরিম।