● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জাতীয়

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৭৬ হাজার চারা রোপণের কর্মসূচি আওয়ামী লীগের

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৯ পিএম
কপি হয়েছে!

আওয়ামী লীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে সারাদেশে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষক উপ-কমিটি। আগামীকাল সারাদেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালিত হবে।
আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন আজ এ বিষয়ে বাসসকে বলেন, “ আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আমরা এক সপ্তাহের মধ্যে সারাদেশে ৭৬ হাজার চারা রোপণ করব। কারণ তিনি সবসময় পরিবেশ রক্ষায় নানা ধরণের গাছের চারা রোপণ করেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অনুপ্রেণায় আমরা এই বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করেছি”। তিনি বলেন, প্রাথমিকভাবে সাব-কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়া থেকে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করবে। দেলোয়ার বলেন, আগামীকাল (২৮ সেপ্টেম্বর) থেকে উপ-কমিটির সদস্যরা টুঙ্গিপাড়ায় প্রায় ২০ হাজার তালগাছ রোপণ করবেন।
এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি ১৫ লাখ চারা রোপণ ও বিতরণ করে।
সারাদেশে এক কোটির বেশি বৃক্ষ রোপণ করেছে আওয়ামী লীগ ও তার বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠন।
দেলোার হোসেন বলেন, সারাদেশে পর্যায়ক্রমে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। বৃক্ষরোপণ কর্মসূচীর পাশাপাশি সাধারণ মানুষকে পরিবেশ সচেতন করে তুলতে কাজ করা হবে। তিনি বলেন, পরিবেশ রক্ষায় গণসচেতনতা সৃষ্টিতে অসামান্য পারফরম্যান্সের জন্য আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটি ২০১৯ সালে “বিশ্ব পরিবেশ দিবস হিরো” হিসেবে স্বীকৃতি পেয়েছে।
উপ-কমিটি বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক সেমিনার এবং সম্মেলনের আয়োজন করে। বাংলাদেশকে সবুজ করার লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানও পরিচালনা করে আসছে।