● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জাতীয়

মানুষের প্রতি কোন দায়বদ্ধতা নেই আওয়ামীলীগের- বিএনপির টুকু

জাগো ডেস্ক
প্রকাশ: ১ অক্টোবর ২০২২, ০৬:২৬ পিএম
কপি হয়েছে!

 

‘এই সরকারের মানুষের প্রতি কোন দায়বদ্ধতা নেই। কাজে কে মরলো, আর কে বাচঁলো তাদের কিছু যায় আসেনা’। কারণ তাদের কোন ভোট লাগেনা।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু মন্তব্য করে এসব কথা বলেন

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ১৫ বছর ধরে জগদ্দল পাথরের মতো বসে আসে। আর মিথ্যা কথা বলে আসছে।

শনিবার (১ অক্টোবর) পঞ্চগড়ের বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের মাড়েয়া হাইস্কুল এন্ড কলেজ মাঠে বোদা ও দেবীগঞ্জ বিএনপির আয়োজনে করতোয়া নদীতে নৌকা ডুবির ঘটনায় নিহতদের পরিবারের স্বজনদের হাতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

এসময় ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এই অঞ্চলে এর আগে কখনো এত বড় দূর্ঘটনা ঘটেনি। এখানকার উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা কোন ব্যবস্থা নেয়নি। তারা যদি সেখানে পাহাড়াদার বসিয়ে দিয়ে ধারণ ক্ষমতা অনুযায়ী উঠতে দিতো. তাহলে এত বড় একটি দূর্ঘটনা ঘটতো না। কে বাচঁলো আর কে মরলো তাদের কোন যায় আসেনা। এই ঘাট দিয়ে পূজার অনুষ্ঠানে যেতে সবাই উদগ্রীব থাকে। সরকার যদি সেখানে পরিচর্চা করতো তাহলে এত জনের মৃত্যু হতোনা।

এসময় নৌকা ডুবির ঘটনায় নিহত ৬৯ জনের পরিবারের সদস্যদের হাতে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে বিএনপির কেন্দ্রীয় নেতারা মাড়েয়ার আউলিয়ার ঘাট নৌকা ডুবিরস্থান পরিদর্শন করেন।

আর্থিক সহায়তা অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদের সভাপতিত্বে রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী আসাদুল হাবীব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।