● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জাতীয়

মোংলা বন্দরে পৌঁছেছে বঙ্গবন্ধু রেলসেতুর পঞ্চম চালান

জাগো ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ০৮:৫৬ পিএম
কপি হয়েছে!

বঙ্গবন্ধু রেলসেতুর পঞ্চম চালানের মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে বিদেশী জাহাজ এমভি থর ফ্রেন্ড।
সোমবার দুপুরে পানামা পতাকাবাহী জাহাজটি মোংলা বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে। এর আগে গত ২০ সেপ্টেম্বর সিঙ্গাপুরের হাই ফং বন্দর থেকে ছেড়ে আসে জাহাজটি। বিকেলে জাহাজ থেকে পণ্য খালাস শুরু করা হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
বিদেশি জাহাজ থর ফ্রেন্ডের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপ শিপিংয়ের খুলনা প্রতিনিধি মাহাবুব আলম হিরো বলেন, গত ২০ দিন আগে জাহাজটি সিঙ্গাপুরের হাই ফং বন্দর থেকে মেশিনারি পণ্য নিয়ে ছেড়ে আসে। এটি বঙ্গবন্ধু রেল সেতুর পঞ্চম চালান। এতে বঙ্গবন্ধু রেল সেতুর ১৬৮টি প্যাকেজের ১ হাজার ৫৩৭ দশমিক ৭০০ টন মালামাল রয়েছে। খালাস শেষে এসব পণ্য নদী পথে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেলসেতুর কাছে পৌঁছাবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. মূসা বলেন, মোংলা বন্দরে বঙ্গবন্ধু রেলসেতুর পঞ্চম চালানের মেশিনারি পণ্য বন্দরে পৌঁছেছে। খুব দ্রুত এসব সরঞ্জাম খালাস শেষ হবে। মোংলা বন্দরের সক্ষমতা কয়েক বছরে বেশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য ইনারবার ড্রেজিংসহ অনেক কাজ চলমান রয়েছে। এসব কাজ শেষ হলে বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।