২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করছে: শিক্ষামন্ত্রী

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১২ অক্টোবর ২০২২

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ইবতেদায়ী মাদ্রাসাগুলো ধর্মীয় শিক্ষা প্রদানের পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উন্নয়নে সরকার কাজ করছে।
আজ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক প্রতিনিধিবৃন্দের সঙ্গে এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী একথা বলেন।
আলোচনা সভায় উপস্থিত শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা দেশে মৌলিক শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে। এছাড়াও প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অবদান রয়েছে।
এসময় শিক্ষক প্রতিনিধিবৃন্দ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সংশ্লিষ্ট বিভিন্ন দাবী উপস্থাপন করেন।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ১২ অক্টোবর ২০২২

ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করছে: শিক্ষামন্ত্রী

লিংক কপি হয়েছে!