পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু
সনাতন ধর্মাবলম্বীদের কালী পুজা উপলক্ষে দেশের একমাত্র চতুদেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ২ দিন সকল প্রকার আমদানি -রফতানি বন্ধ থাকার পর সকাল থেকে পুনরায় পর বন্দরের কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানী- রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক ও বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন।