সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ফরিদপুরে বিএনপির গণসমাবেশ উপলক্ষে যুবদলের সমাবেশ ও লিফলেট বিতরণ

জাগো বুলেটিন ID: EP-19839

গামী ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়ে  যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু  সমাবেশ ও গনসংযোগ  করেছেন।

পরে গণসমাবেশ সফল করতে লিফলেট বিতরণ করা হয়।

বৃহস্পতিবার বিকেল থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত  সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সদরদি বাজার সহ এলাকায়   সমাবেশ ও গনসংযোগ  করে।

সমাবেশ ও গনসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান  পিংকু।

কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ঈমান আলী খানের সভাপতিত্বে সমাবেশে ও গণসংযোগে অন্যান্যদের মধ্যে   বক্তব্য রাখেন  কোতোয়ালি থানা বিএনপির সভাপতি রউফউন্নবী, শহর বিএনপির সাবেক সভাপতি এমটি আক্তার টুটুল , জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শহর বিএনপির সদস্য কাইয়ুম মিয়া  সহ বিএনপি, যুবদল ও জাসাসের নেতৃবৃন্দ।