● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জাতীয়

‘টঙ্গী থেকে মাত্র ৫ মিনিটে আজমপুর’

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২২, ০৮:০৪ পিএম
কপি হয়েছে!

বিআরটি প্রকল্পের টঙ্গী ফ্লাইওভারের ঢাকামুখী দু’টি লেন খুলে দেয়ায় গাজীপুরের টঙ্গী থেকে উত্তরার আজমপুর যেতে সময় লাগছে মাত্র ৫ মিনিট। এতে খুশি চালক ও যাত্রীরা।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার সকালে যান চলাচলের জন্য হাউস বিল্ডিং-টঙ্গী ফায়ার সার্ভিস ফ্লাইওভার অংশের ২ দশমিক ২ কিলোমিটার খুলে দেন।
ক’দিন আগেও এই সড়কের যানজট অতিক্রম করতে দীর্ঘ সময় অতিবাহিত করতে হতো যাত্রী ও পরিবহন চালকদের। ফ্লাইওভারের ঢাকামুখী দু’টি লেন খুলে দেয়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যাতায়াতকারী যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এই রুটে যাতায়েতকারী যাত্রীরা জানান, টঙ্গীর স্টেশন রোড থেকে উত্তরা যেতে টঙ্গী বাজার, ব্রিজ, আবদুল্লাহপুরে যানজট ছিল নিত্যাদিনের সঙ্গী। ফ্লাইওভার খুলে দেয়ায় মাত্র ৫ মিনিটে টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন থেকে উত্তরার আজমপুর যাওয়া যাচ্ছে। যদি ফ্লাইওভারটি পুরোপুরি খুলে দেয়া হয় এবং বিআরটি প্রকল্পের কাজ শেষ হয় তাহলে ভোগান্তি থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ।
বাস র‌্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পের ভিত্তি স্থাপন করা হয় ২০১২ সালে। সড়ক পরিবহন মন্ত্রণালয় ও বিআরটি কর্তৃপক্ষ জানান- ইতোমধ্যে ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।