● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জাতীয়

‘বিনিময়’- ডিজিটাল লেনদেনের এক নতুন দিগন্ত

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ০৯:৪৭ এএম
কপি হয়েছে!

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ সরকারের সুদূরপ্রসারী পদক্ষেপ গুলোর মধ্যে একটি যুগোপযোগী উদ্যোগের নাম ‘বিনিময়’, যা সর্বজনীন ডিজিটাল আর্থিক লেনদেন প্রতিষ্ঠার জন্য যুগান্তকারী একটি প্ল্যাটফর্ম। এটা স্বচ্ছতার পাশাপাশি পেমেন্ট সিস্টেমের মধ্যে নিরবচ্ছিন্ন ও সুরক্ষিত লেনদেন নিশ্চিত করবে, সেই সাথে লেনদেনের খরচ কমাবে।
সরকার চলতি বছরগুলোতে ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এবং পেমেন্ট সিস্টেম প্রোভাইডারদের সমস্ত অ্যাকাউন্টকে ইন্টারঅপারেবল করার উদ্যোগ নিয়াছে। এটি গ্রাহক, ব্যবসায়ী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি), ই-ওয়ালেট, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পেমেন্ট সিস্টেম অপারেটর, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনের সেতু বন্ধন হিসেবে কাজ করবে। ‘বিনিময়’ সকল ধরনের আর্থিক লেনদেন, যেমন – কর্মচারীদের বেতন প্রদান, রেমিট্যান্স পাঠানো, ট্যাক্স / ভ্যাট প্রদান, ইউটিলিটি বিল পরিশোধ, ই- কমার্স সম্পর্কিত লেনদেন সাশ্রয়ী, সহজ ও স্বচ্ছ করবে।
‘বিনিময়’ একটি আন্তঃস্বয়ংক্রিয় ডিজিটাল লেনদেনের প্ল্যাটফর্ম। এটি ব্যাংক, এমএফএস অপারেটর এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) মধ্যে অভ্যন্তরীণ লেনদেন প্রতিষ্ঠার জন্য স্থাপন করা হয়েছে, যা কিনা নগদ লেনদেনকে নিরুৎসাহিত করবে। কেন্দ্রীয় ব্যাংক এটি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে একটি পাইলট প্রোজেক্ট গ্রহণ করেছে, যেখানে দেশের স্বনামধন্য বারোটি ব্যাংক, দুটি পিএসপি এবং তিনটি এমএফএস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উক্ত পাইলটিয়ে অংশ গ্রহণ করেছে। আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের ইন্টারনেট ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্র্মের সাথে “বিনিময়” প্ল্যাটফর্মকে সংযুক্ত করেছে। ব্যবহারকারীরা সংশ্লিষ্ট ব্যাংক, এমএফএস অপারেটর এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মোবাইল এ্যাপ ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করতে সমর্থ হবেন।
“বিনিময়” জাতীয় পেমেন্ট গেটওয়ে হিসাবে অগ্রণী ভূমিকা পালন করবে, যা সেবাগ্রহীতাদের একই সাথে ঝামেলামুক্ত, সাশ্রয়ী ও নিরাপদ লেনদেনের নিশ্চয়তা প্রদান করবে।