● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জাতীয়

শিশুদের মোবাইল ফোন ব্যবহার বন্ধে গণমাধ্যমের প্রচারণা বাড়াতে হবে: বিএসএমএমইউ উপাচার্য

জাগো ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ০৮:৫৮ পিএম
কপি হয়েছে!

শিশুদের মোবাইলে আসক্তি ও অপরাধ বন্ধে গণমাধ্যমে প্রচার এবং প্রচারণা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, ষোল বছরের কম বয়সী শিশুদের মোবাইল ফোন ব্যবহার করলে অজান্তেই তারা অনেক অপরাধে জড়িয়ে পড়ে। এ বয়সী ছেলে মেয়েদের ভাল-মন্দ বুঝার সক্ষমতা থাকে না। তাই তাদের মোবাইল ফোন ব্যবহার বন্ধ করতে হবে।
আজ বিশ্ব শিশু দিবস-২০২২ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ‘শিশু স্বাস্থ্য, বিকাশ ও সুরক্ষা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
শিশুদের সুরক্ষায় বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট দপ্তর থেকে এই বিষয়ে প্রচার করতে হবে, ফেসবুক কোন এ্যাবইউজ করলে তা যদি ধরা যায়, ধরা পড়লে তার বিচার হবে। এই বিষয়ে সচেতনতা বাড়লে শিশুদের ইন্টারনেট তথা সাইবার অপরাধ অনেকাংশে কমে যাবে।
এটি করতে পারলে হয়তো সোস্যাল মিডিয়া ও সোস্যাল মিডিয়ার অপব্যবহার থেকে রক্ষা পেতে পারি বলেও উল্লেখ করেন উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. শহীদ মিলন হলে পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভাগটির বিগত পাঁচ বছরে শিশুদের নিয়ে বিভিন্ন গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন ও পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ শরিফুল ইসলাম । স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুল হক।