রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

জি এম কাদের এমপির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল

জাগো বুলেটিন ID: EP-20936

 

জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি,এম, কাদের এমপির বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহরের দাবীতে আজ ২০ নভেম্বর বোরবার দুপুরে ময়মনসিংহ নগরীর বুড়াপীর মাজারের প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিকে ঘোষ রোডস্থ প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

জেলা জাতীয় পার্টি ও সকল অংগ সহযোগী সংগঠন আয়োজিত এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও জাতীয় শ্রমিক পার্টি জেলা শাখার আহবায়ক শহীদুল ইসলাম স্বপন মন্ডলের সার্বিক ব্যাবস্থাপনায় বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টির নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

মিছিল শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মুক্তি, দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু, প্রচার সম্পাদক প্রিন্স দুলাল, সদস্য আলহাজ্ব হাসমত মাহমুদ তারিক, শ্রমিক পার্টির সদস্য সচিব গোলাম কবির রুবেল, যুব সংহতির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম,৩১ ওয়ার্ড শ্রমিক পার্টির আহ্বায়ক হাসান আলী,২৯ ওয়ার্ডের মোঃ শিপন,৬ নং ওয়ার্ডের মির্জা মামনু বেগ,আক্তার মন্ডল,আলা উদ্দিন, মনজুরুল হক মিটু,তৈয়ব আলী মাস্টার প্রমুখ বক্তব্য রাখেন।