● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
জাতীয়

মেট্রোরেলের প্রথম চালক মরিয়ম আফিজা

জাগো ডেস্ক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২২, ০৮:৫৯ পিএম
কপি হয়েছে!

মরিয়ম আফিজা ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৬ এর প্রথম মেট্রোরেল চালক হতে যাচ্ছেন। আগামীকাল চালু হতে যাওয়া দেশের প্রথম মেট্রোরেলটি চালাতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার সকাল ১১টায় উত্তর থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত দীর্ঘ-প্রতিক্ষীত মেট্রোরেল উদ্বোধন করবেন।
ম্যাস ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল)’র ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, ‘মেট্রো রেল চালুর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এটি চালাতে প্রয়োজনীয় সংখ্যক অপারেটর নিয়োগ দেয়া হয়েছে। এদের মধ্যে ছয় জন নারী চালক রয়েছেন। চালকরা এই ট্রেনটি চালাতে প্রশিক্ষণ নিয়েছেন। তাই তারা দক্ষতার সাথেই এই ট্রেন চালাতে পারবেন।’
আফিজার ব্যাপারে তিনি বলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে ¯œাতোকোত্তর ডিগ্রী সম্পন্ন করার পর একজন মেট্রোটেন চালক হিসেবে আফিজাকে নিয়োগ দেয়া হয়।
ব্যবস্থাপনা পরিচালক আরো বলেন, আফিজা একজন দক্ষ চালক হিসেবে গড়ে উঠতে এক বছরব্যাপী দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়াও তিনি চট্টগ্রামের হালিশহরে অবস্থিত বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমি থেকে দুই মাসের আরেকটি প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
সিদ্দিক বলেন, ঢাকা ফিরে তিনি চার মাসব্যাপী আরেকটি প্রশিক্ষণ সম্পন্ন করেন।
বর্তমানে আফিজা উত্তরার দিয়াবাড়িতে মেট্রো রেল ডিপোতে এই ট্রেনের কারিগরি ও ব্যবহারিক প্রশিক্ষণ নিচ্ছেন। সেখানে মেট্রোরেলটির নির্মাণকারী প্রতিষ্ঠান জাপানের মিৎসুবিশি-কাওয়াসাকি কোম্পানির বিশেষজ্ঞরাও চালকদের এই ট্রেন চালানোর কারিগরি ও ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন।
প্রাথমিকভাবে মেট্রোট্রেনটি সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা স্টেশন থেকে বিরতিহীন আগারগাঁও স্টেশন পর্যন্ত চলবে।