রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

আগামীকাল থেকে মেট্রোরেল যাত্রীরা এমআরটি পাস কিনতে পারবেন

জাগো বুলেটিন ID: EP-23026

গামীকাল থেকে মেট্রোরেল যাত্রীরা দুপুর ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এমআরটি পাস কার্ড কিনতে পারবেন।
আজ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শেক ওয়ালিদ ফায়েজ ইস্যুকৃত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরার উত্তরা ও আগারগাঁও স্টেশনে এমআরটি পাস কার্ড পাওয়া যাবে।
প্রত্যেক যাত্রীকে কাউন্টারে ৫০০ টাকা (২০০ টাকা কার্ডের জন্য ও ভাড়া বাবদ ৩০০ টাকা ) এবং পাস কার্ডের জন্য একটি এমআরটি পাস নিবন্ধন ফরম (যথাযথভাবে পূরণ করে) জমা দিতে হবে।
এমআরটি পাস নিবন্ধন ফরমটি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে (http://www.dmtcl.gov.bd)|