রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে এ.আর অটোজোন কার সার্ভিস সেন্টারের উদ্বোধন 

জাগো বুলেটিন ID: EP-24783
ময়মনসিংহে এ.আর অটোজোন কার সলিউশন ও সার্ভিস সেন্টারের  উদ্বোধন করা হয়েছে। নগরীর কাশর পুলিশ লাইন রোডে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ‍্যমে এ সেন্টারের শুভ উদ্বোধন করা হয়। এ সময় দোয়া পরিচালনা করেন কাশর কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম ও খতিব মুফতি তাজুল ইসলাম (দা:বা:)।  উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মসিকের ২ নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম রফিক দুদু, সাবেক অতিরিক্ত  পুলিশ সুপার (অব:) শফিউল্লাহ খান,  প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ মুসা, আহমেদ, প্রতিষ্ঠানের (সিইও)  রিফাত আহমেদ, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এম. এ. মতিন সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ প্রমুখ।