রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীর বিভাগীয় জনসভায় জেলা ছাত্রলীগ নেতা সবুজের বিশাল মিছিল নিয়ে যোগদান 

জাগো বুলেটিন ID: EP-26174
 ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামিলীগ কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ময়মনসিংহে জননেত্রী শেখ হাসিনার আগমনে জনসভা সফল  করার লক্ষ্যে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুর সবুজের  নেতৃত্বে একটি বিশাল মিছিল ঐতিহাসিক সার্কিট হাউস মাঠের জনসভায় যোগ করে।
ময়মনসিংহ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওয়াহিদুর রহমান সবুজ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপার ময়মনসিংহে আগমন ও জনসভা সফল করার লক্ষে প্রিয়নেতা মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী জননেতা শরীফ আহমেদ এমপি মহোদয় এর অনুপ্রেরণায় মিছিল নিয়ে অংশ যোগদান  করি। এ সময়  তার সকল কর্মীদের নিয়ে একটি বিশাল মিছিল নিয়ে জনসভায় যোগদান করেন। সকলের উপস্থিতিতে যোগদান করায় জনসভা প্রান্তবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।