মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনার জনসভায় আব্দুল্লাহ আল মামুন আরিফের বিশাল মিছিল 

জাগো বুলেটিন ID: EP-26196
 ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামিলীগ কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ময়মনসিংহে জননেত্রী শেখ হাসিনার আগমনে জনসভা সফল  করার লক্ষ্যে ময়মনসিংহ শহর ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন আরিফ এর নেতৃত্বে একটি বিশাল মিছিল ঐতিহাসিক সার্কিট হাউস মাঠের জনসভায় যোগ করে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ময়মনসিংহে জনসভায় যোগদান এবং সফল করার লক্ষ্যেই ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র মোঃ ইকরামুল হক টিটু এর নির্দেশনায় আব্দুল্লাহ আল মামুন আরিফ তার সকল সদস্য ও কর্মীদের নিয়ে একটি বিশাল মিছিল নিয়ে জনসভায় যোগদান করেন। সকলের উপস্থিতিতে যোগদান করায় জনসভা প্রান্তবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।