মহান স্বাধীনতা দিবসে ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবকলীগের পুষ্পস্তবক অর্পণ
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহ পাটগুদাম ব্রিজ এলাকায় অবস্থিত স্মৃতিসৌধে সূর্যোদয়ের সাথে সকালে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আব্দুল আউয়াল মিন্টু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমন।
এ সময় ময়মনসিংহ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতাকর্মী ও বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মী উপস্থিত ছিলেন।