মহান স্বাধীনতা দিবসে ময়মনসিংহ জেলা ও সদর উপজেলা যুবলীগের পুষ্পস্তবক অর্পণ
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাড়াঁনোর দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহ পাটগুদাম ব্রিজ এলাকায় অবস্থিত স্মৃতিসৌধে সূর্যোদয়ের সাথে সকালে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এইচ এম ফারুক নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা যুবলীগের সদস্য মোঃ জাকির হোসেন ময়মনসিংহ সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মোঃ রাশেদুজ্জামান রোমান, সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান বাবু, আব্দুল্লাহ আল মামুন।
এ সময় ময়মনসিংহ জেলা যুবলীগের ও সদর উপজেলা যুবলীগ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।