রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবিরের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

জাগো বুলেটিন ID: EP-27334

 

বাংলাদেশ আওয়ামী যুবলীগের রমজান মাস ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ জেলা যুবলীগের নেতা মোঃ হুমায়ুন কবিরের উদ্যোগে গুলকিবাড়ি প্রাইমারী স্কুল মাঠে ৩ শতাধিক অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মো : ইকরামুল হক টিটুর পক্ষে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার উল হক রিপন।


এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সহ- সভাপতি সুজন মাহমুদ, মাহমুদুর রহমান সজল সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।