ময়মনসিংহ জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবিরের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
আজ বেলা ১২ টায় টাউন হল ভাষা সৈনিক এম শামসুল হক মুক্ত মঞ্চে বাংলাদেশ আওয়ামী যুবলীগের রমজান মাস ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে ৩শতাধিক অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।
আয়োজনে ময়মনসিংহ জেলা যুবলীগের পরিশ্রমী মেধাবী যুব নেতা মোঃ হুমায়ুন কবির এর উদ্যোগে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।

আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার উল হক রিপন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মাহমুদুর রহমান সজল, সহ- সভাপতি মোঃ মনিরুজ্জামান রাজীব, সহ-সভাপতি মোঃ সুজন মাহমুদ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।