ময়মনসিংহে কৃষকের ধান কেটে বাড়ি তুলে দিলেন মহানগর ছাত্রলীগ
হতদরিদ্র কৃষকের ধান কেটে মাথায় করে বাড়ি পৌঁছে দিলেন ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সদস্য রাসেল সিমান্ত ও তার অনুসারীরা।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের গ্রামের কৃষক সিরাজ মিয়া ৪ কাঠা জমির ধান কাটেন তারা।
এ সময় মহানগর ছাত্রলীগের সদস্য রাসেল সিমান্তে নেতৃত্বে ধান কাটায় অংশ নেন এক ডজন ছাত্রলীগের নেতাকর্মী।
এ বিষয়ে কৃষক সিরাজ বলেন, আমি হতদরিদ্র কৃষক। আমার পাকা ধান ক্ষেতে নষ্ট হচ্ছিল। কিন্তু শ্রমিক ও আর্থিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। মহানগর ছাত্রলীগের নেতা রাসেল সিমান্তর নেতৃত্বে নেতাকর্মী নিয়ে আমার বিষয়টি জানতে পেরে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। আমি দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে আরও অনেক বড় মনের মানুষ তৈরি করেন।

ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সদস্য রাসেল সিমান্ত বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু’র সুযোগ্য তনয়া দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্লোগানকে মনে-প্রাণে ধারণ করে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর জননন্দিত মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ এর সংগ্রামী সভাপতি জননেতা জনাব মোঃ ইকরামূল হক টিটু মহোদয়ের দিক নির্দেশনায়

কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া শুরু করেছি। আমি খোঁজ-খবর নিয়ে জানতে পারি যে, ঘাগড়া ইউনিয়নে হতদরিদ্র কৃষক সিরাজ চাচার তার ৪ কাঠা জমির ধান শ্রমিক ও আর্থিক সংকটের জন্য কাটতে পারছিলেন না। বিষয়টি জানার পর ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি এসেছি আমরা ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ।