রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

শেরপুর জেলার নকলায় প্রথম ট্রাফিক পুলিশ বক্স শুভ উদ্বোধন

জাগো বুলেটিন ID: EP-29577

 

জরুল ইসলাম জুয়েল,

আজ ২২ জুন ময়মনসিংহ রেঞ্জের শেরপুর জেলার নকলা উপজেলায় এই প্রথম ট্রাফিক পুলিশ বক্সের শুভ উদ্বোধন হয়। ট্রাফিক পুলিশ বক্স শুভ উদ্বোধন করেন শেরপুর জেলা পুলিশ সুপার মো: কামরুজ্জামান বিপিএম । উপস্থিত ছিলেন শেরপুর পুলিশ নারী কল্যান সমিতি পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌ,নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব সারোয়ার আলম তালুকদার, টিআই ( প্রশাসন) শেরপুর আবু ছাইদ হিরন, অফিসার ইনচার্জ নকলা রিয়াদ মাহমুদ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উদ্বোধন শেষে স্মৃতি স্বারক হিসেবে পুনাক সভানেত্রী বক্স সংলগ্ন স্থানে কাঠগোলাপ গাছ রোপন করেন।

 

এ বিষয়ে সার্জেন সালমান খান রাজন, জাগো বুলেটিনকে জানান, শেরপুর জেলার নকলায় এই প্রথম ট্রাফিক পুলিশ বক্স শুভ উদ্বোধন হয়েছে।

 

শেরপুর জেলার পুলিশ সুপার, মো: কামরুজ্জামান, বিপিএম মহোদয়ের দিকনির্দেশনায় এবং প্রাণ-আরএফএল গ্রুপ,নকলার সম্মানিত জনপ্রতিনিধিগন,স্থানীয় শুভাকাঙ্খীগন, নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোন এর সদস্যদের আন্তরিক সহযোগিতায় উদ্বোধন হলো নকলা উপজেলার প্রথম ট্রাফিক পুলিশ বক্স। নকলা ট্রাফিক পুলিশ বক্স নকলা-নালিতাবাড়ী ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা করার পাশাপাশি এ এলাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।