রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উদ্যোগে “উন্নয়ন ও অগ্রযাত্রায় শেখ হাসিনা” শীর্ষক সভা অনুষ্ঠিত 

জাগো বুলেটিন ID: EP-30528
নজরুল ইসলাম জুয়েল, ময়মনসিংহঃ
গত ১৪ জুলাই রোজ শুক্রবার সন্ধ্যা ৭ টায় টাউন হল ভাষা সৈনিক শামসুল হক মুক্ত মঞ্চে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ময়মনসিংহ মহানগর শাখা কর্তৃক আয়োজিত “উন্নয়ন ও অগ্রযাত্রায় জননেত্রী শেখ হাসিনা” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের  মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মোঃ ইকরামুল হক টিটু ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি’র সাধারণ সম্পাদক মোঃ আহসান সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, মোঃ আনোয়ারুল হক রিপন, জেলা পরিষদ, ময়মনসিংহের প্যানেল চেয়ারম্যান-১ ও ময়মনসিংহ শহর ছাত্রলীগের সাবেক সভাপতি, মোঃ আব্দুল্লাহ আল মামুন আরিফ।
সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মোঃ সেলিম তালুকদার (আরিয়ান) সঞ্চালনা করেন ময়মনসিংহ মহানগর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অনিক বনিক।