শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
জাগো বুলেটিন
QR Code
নিউজ লিঙ্ক স্ক্যান করুন

আশুরা উপলক্ষ্যে বায়তুল মুকাররম মসজিদে আলোচনা ও দোয়া মাহফিল

জাগো বুলেটিন ডেস্ক

পবিত্র আশুরা ১৪৪৫ হিজরি উপলক্ষ্যে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে আগামীকাল শনিবার বাদ যোহর ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘পবিত্র আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিছুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্থার মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম। আলোচক থাকবেন উপ-পরিচালক ড. মাওলানা মুশতাক আহমদ।