রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

চলতি মাস হতে পঞ্চগড় থেকে খুলনা সরাসরি ট্রেন চলবে

জাগো বুলেটিন ID: EP-31575

মাসের ত্রিশ তারিখের মধ্যে পঞ্চগড় থেকে খুলনা সরাসরি নতুন ট্রেন সার্ভিস চালু হবে।
রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি এ ঘোষনা দেন। এই ট্রেন পঞ্চগড় থেকে মংলা সমুদ্র বন্দর পর্যন্ত চলাচল করবে। তিনি আরো জানান, উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে বিশেষ করে বিভাগীয় শহর রংপুরের সাথে যোগাযোগ সহজতর করতে এই মাসের মধ্যে পঞ্চগড় থেকে রংপুর ভায়া বনারপাড়া পর্যন্ত আরেকটি লোকাল ট্রেন সার্ভিস রামসাগর এক্সপ্রেস ট্রেন চলাচল করবে। তিনি পঞ্চগড় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক দলীয় আলোচনা সভায় এই ঘোষনা দেন।
এসময় পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার সাদত সম্রাট, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু তোয়াবুর রহমান, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী মনিরা পারভীন উপস্থিত ছিলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শোক দিবস পালনের প্রস্তুতিমুলক আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।