রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত 

জাগো বুলেটিন ID: EP-31684
ময়মনসিংহে স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত
নজরুল ইসলাম জুয়েল, ময়মনসিংহঃ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক,ময়মনসিংহ -৪ আসনের কৃতিসন্তান এ কে এম আফজালুর রহমান বাবু সার্বিক সহযোগীতায় ময়মনসিংহ সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে আলোচনা সভা,দোয়া মাহফিল এবং তবারক বিতরনের আয়োজন করা হয়।এসব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।আলোচনা সভায় গুলোতে সাধারণ মানুষের ঢল নামে যার ফলে আলোচনা সভা গুলো জনসভায় রূপান্তরিত হয়।বিভিন্ন ইউনিয়নে এসব অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ হাজার মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেন আফজালুর রহমান বাবু। বিভিন্ন ইউনিয়নের আলোচনা সভার স্থান ও সময়
চর নিলক্ষিয়া ইউনিয়ন,স্থানঃ ল্যাংড়া বাজার, সময়ঃ সন্ধ্যা ৮.৩০ ঘটিকায়।ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইঞ্জিনিয়ার শফিক উদ্দিন আহমেদ নয়ন এর আয়োজনে,স্থানঃ চুরখাই বাজার,সময়ঃ ২ ঘটিকায়।ঘাগড়া ইউনিয়ন, স্থানঃ প্রিমিয়াম মডেল স্কুল চত্বর,সময়ঃ ৫ ঘটিকায়।দাপুনিয়া ইউনিয়ন,স্থানঃ দাপুনিয়া বাজার,সময়ঃ ৪ ঘটিকায়।পরানগঞ্জ ইউনিয়ন,
স্থানঃ অম্বিকাগঞ্জ বাজার দলীয় কার্যালয় সহ সম্মুখ এরিয়া,সময়ঃ রাত্র১০.৩০ঘটিকায়।কুষ্টিয়া
ইউনিয়ন,স্থানঃ অলিপুর মোড়,সময়ঃ ১.০ ঘটিকা।অষ্টধার ইউনিয়ন,স্থানঃ মশিউর নগর বাজার, সময়ঃ ৩. ঘটিকায়।খাগডহর ইউনিয়ন,স্থানঃ পাঁচ মাইল টাওয়ার মোড় সময়ঃ বিকাল ২.৪০ ঘটিকা। চর ঈশ্বরদীয়া ইউনিয়ন,স্থানঃ চর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ,সময়ঃ ৩.৩০ঘটিকা,সিরতা ইউনিয়ন স্থানঃ চরখরিচা উচ্চ বিদ্যালয় মাঠ,সময়ঃ ৬ ঘটিকায়।বোররচর ইউনিয়ন,স্থানঃ পশ্চিম কাচারী বাজার, সময়ঃ ৫ ঘটিকায়।
ময়মনসিংহ সদর উপজেলার অন্তর্গত বিভিন্ন ইউনিয়নের এসব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন আজকের এই দিনে ঘাতকের দলেরা আমাদের পিতা,আমাদের জাতির জনক,বাংলাদেশের প্রতিষ্ঠাতা,স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল।এখনো ষড়যন্ত্রে লিপ্ত একটি গ্রুপ।এখনো বাংলাদেশের স্বাধীনতাকে মানতে চায় না। বাংলাদেশ আবারো পাকিস্তান বানাতে চায়। আমাদের সকল শোককে শক্তিতে পরিণত করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে পরাজিত করার শক্তি কোন অপশক্তির নেই। আফজালু রহমান বাবু আরো বলেন আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দেবেন তার পক্ষে কাজ করে নৌকাকে জয়যুক্ত করে আবারো জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের উন্নয়ন কাজকে এগিয়ে নেওয়ার জন্য সুযোগ দেওয়ার জন্য অনুরোধ জানান। উপস্থিত জনতার কাছে তিনি জননেত্রী শেখ হাসিনার পক্ষে নৌকা মার্কার ভোট চান।মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য উপস্থিত জনতার কাছে দোয়া চান। এসব অনুষ্ঠানে জনাব আফজালুর রহমান বাবুর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু,সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমন,জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু উত্তম চক্রবর্তী রকেট,যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমেল,ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রকৌশলী রাজিবুল আলম বিপ্লব,মহানগর যুবলীগ নেতা রাফিউল আদনান প্রিয়ম,জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আল আমিন রনি,ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রভাষক শাহিনুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিক উদ্দিন আহমেদ নয়ন,প্রচার সম্পাদক এডভোকেট নাসিম  আহমেদ সাগর,দপ্তর সম্পাদক মোহাম্মদ সিদ্দিক মিয়া,মহানগর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক নাহিদ মজলিস,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফাহিম শাহরিয়ার অনন্ত,জেলা ছাত্রলীগের সদস্য আফনান তাহা সহ নেতৃবৃন্দ।প্রত্যেকটি ইউনিয়নের এসব অনুষ্ঠান সফল এবং সার্থক করে তোলার জন্য ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগনেত্রীবৃন্দ এবং প্রত্যেকটি ইউনিয়নের সভাপতি/সাধারণ সম্পাদক, আহ্বায়ক/যুগ্ন আহ্বায়কদের কে আফজালুর রহমান বাবু ধন্যবাদ জ্ঞাপন করেন