মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

পঞ্চগড়ে জেলা জাসদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

জাগো বুলেটিন ID: EP-31783

ঞ্চগড়ে জেলা জাসদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পঞ্চগড় জেলা পরিষদ হল রুমে জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের পঞ্চগড় জেলা শাখার এই দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
জেলা জাসদের সভাপতি রসিদুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠিনক সম্পাদক কুমারেশ রায়, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ রাজিউর রহমান, সদস্য এডভোকেট মো. লিয়াকত আলী প্রমুখ।
কাউন্সিলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর জেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলার ৫ টি উপজেলার কাউন্সিলরা উপস্থিত ছিলেন।
কাউন্সিল শেষে অলিয়ার রহমান আল কুরাঈশীকে সভাপতি ফারুক আহাম্মদকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।