রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

রাজশাহীতে যুবলীগের সম্মেলন ২৬ ও ২৭ সেপ্টেম্বর

জাগো বুলেটিন ID: EP-32020

ইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ পরীক্ষার্থীদের কথা বিবেচনায় এনে এই সিদ্ধান্ত নেন।

ফলে পূর্ব নির্ধারিত ২ ও ৩ সেপ্টেম্বর এর পরিবর্তে আগামী ২৬ ও ২৭ সেপ্টেম্বর সম্মেলনের তারিখ পুনঃনির্ধারণ করেন তিনি।

আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের এক স্বাক্ষরে আগামী সম্মেলনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয়।