রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

বিএনপির জ্বালাও-পোড়াও আন্দোলন মোকাবিলায় সবসময় মাঠে আছে আওয়ামী লীগ: ত্রাণ প্রতিমন্ত্রী

জাগো বুলেটিন ID: EP-32947

বিএনপির যেকোন জ্বালাও পোড়াও আন্দোলন মোকাবিলায় আওয়ামী লীগ সবসময় মাঠে আছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

শুক্রবার বিকেলে সাভারের আশুলিয়ার দোসাইদ ও জিরাবো এলাকায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে এলাকাবাসীদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিন্ত্রী ডা.এনামুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ এখন উন্নয়ন বোঝে আগুন সন্ত্রাসীদের প্রত্যাখান করেছে দেশের মানুষ বর্তমানে ভালো আছে বলেও বলেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নিরাপদ। তিনি দেশের প্রতিটি প্রান্তে উন্নয়ন করেছেন। তাই দেশের মানুষের ভাগ্যোন্নয়ন ধরে রাখতে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।সেজন্য আবারও আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা মার্কায় ভোট দিতে ভোটারদের প্রতি আহবান জানান তিনি।

এসময় স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।