অবরোধের ঢাকায় যানবাহন চলাচল স্বাভাবিক কিন্তু ময়মনসিংহে বন্ধ কেন সাধারণ যাত্রীদের প্রশ্ন
বিএনপি ও জামায়াতের ডাকে টানা তিন দিনের অবরোধের প্রথম দিন রাজধানীতে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক। কিন্তু এ বিষয়ে
প্রতিবেদক ময়মনসিংহে বাসস্ট্যান্ডে গেলে
দেখেন বিভিন্ন চিত্র। ময়মনসিংহে মাসকান্দা বাসস্ট্যান্ডে ও ব্রীজ মোড় বাসস্ট্যান্ডে কোন বাস চলাচল করতে দেখতে পাইনি যাত্রীরা । এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে একটা কথা ঘুর ফাঁক ঘুরছে যাত্রীদের মাঝে যে ঢাকাসহ সারাদেশে যানবাহন চলাচল স্বাভাবিক থাকলে কেন ময়মনসিংহে থেকে কোন দূর পাল্লা যানবাহন চলছে না কেন?
মঙ্গলবার সকাল থেকে সারা দেশে রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধের এই কর্মসূচি শুরু হয়, যা বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
সকাল ৭টা থেকে ৮টার মধ্যে ঢাকার কমলাপুর, খিলগাঁও, রাজারবাগ, মৌচাক, মালিবাগ, রামপুরা, গুলশান, মহাখালী এলাকা ঘুরে অবরোধের প্রভাব দেখা যায়নি খুব একটা।
গত রোববার বিএনপির হরতালে গণপরিবহন তেমন দেখা না গেলেও মঙ্গলবার অবরোধের মধ্যে সব সড়কেই বাস চলছে। সেই সঙ্গে আছে অটোরিকশা ও রিকশা। কিছু ব্যক্তিগত গাড়িও দেখা গেছে।
রাজনৈতিক অস্থিরতার মধ্যে উদ্বেগ থাকলেও রুটি-রুজির তাগিদে মানুষকে ঠিকই রাস্তায় বের হতে হয়েছে। বিভিন্ন সড়কের দেখা গেছে অফিসগামীযাত্রীদের ভিড় ছিল। এ সময় ময়মনসিংহে দূরপাল্লার বাস না চলা ফলে বিপদে ও হয়রানি পড়তে হয়েছে দূরপাল্লার সাধারণ যাত্রীদের।
এ বিষয়ে রফিক নামে একজন বেসরকারি প্রতিষ্ঠান চাকরিজীবী বলেন যে, সারাদেশে দূরপাল্লার বাস চলাচল করলে ও ময়মনসিংহ বাসমালিকরা বাস দুরপাল্লা বাস যাচ্ছে না কেন এটা প্রশ্ন রয়ে গেলো। আমরা চাই সারা বাংলাদশে মত ময়মনসিংহ বাসচলাচল স্বাভাবিক হবে যেন সাধারণ মানুষের হয়রানি না পড়তে হয় যেন চলাচলের ক্ষেত্রে।
এ বিষয়ে ঢাকা গামী একজন যাত্রী নাম প্রকাশ না করা শর্তে প্রতিবেদকে জানান, প্রশ্ন রইল ময়মনসিংহে বাসমালিকরা কি সমর্থন করছে নাকি কি? বিএনপি ও জামায়াতের ডাকে টানা তিন দিনের অবোরোধকে? আমরা চাই ময়মনসিংহে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক ভাবে চলাচল করুক ও সাধারণ যাত্রীদের কোন হয়রানি না পড়তে হয়।