ময়মনসিংহে আফজাল বাবুর নেতৃত্বে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত
নজরুল ইসলাম জুয়েল,ময়মনসিংহঃ
ময়মনসিংহ -৪ আসনের কৃতিসন্তান,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানবিক হাতিয়ার , ময়মনসিংহ সদর -৪ আসনের জননেতা আফজালুর রহমান বাবুর নেতৃত্বে ময়মনসিংহ নগরীতে হাজার হাজার লোকের উপস্থিতিতে গতকাল ঐতিহাসিক কৃষ্ণচূড়া চত্বর থেকে এক বিশাল শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শুরু হয়ে ঐতিহাসিক টাউন হল প্রাঙ্গনে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন ময়মনসিংহের সংরক্ষিত আসনের সাবেক সাংসদ এবং কেন্দ্রীয় মহিলা লীগের সদস্য ফাতেমা জোহরা রানী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল হাসান বাবু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক
মোস্তফা কামাল মনি, এছাড়াও অংশগ্রহন করেন ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, জেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি উত্তম চক্রবর্তী রকেট,জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তানজির আহমেদ রাজিব, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান ইমন,জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমেল,মহানগর যুবলীগ নেতা রাফিউল আদনান প্রিয়ম,ময়মনসিংহ সদর উপজেলার ১নং অষ্টাধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক আরমান,৩নং বোররচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সাব্বির।
ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রকৌশলীর রাজিবুল আলম বিপ্লব, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সাগর। জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতাকর্মীরা মিছিল নিয়ে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অংশগ্রহণ করেন। শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইমাম, পুরোহিত, শিক্ষকমন্ডলী,ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাথে সদরের আপামর জনগণ।