মাদারীপুর-৩ আসনের এমপি গোলাপের মনোনয়ন ফরম ক্রয়
মাদারীপুর-৩আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ এমপির পক্ষে আজ রোববার দুপুরে কালকিনি উপজেলা আ.লীগ একাংশের শীর্ষ নেতারা উপস্থিত থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঢাকা বিভাগ বুথ থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন কালকিনি পৌর মেয়র এস এম হানিফ, কালকিনি উপজেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সরদার লোকমান হোসেন, জেলা আ.লীগের সহ-সভাপতি সৈয়দ আবুল বাসার, কালকিনি উপজেলা আ.লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম মৃধা, মাদারীপুর জেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক পলাশ বেপারী, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক শাহিন ফকির প্রমূখ। এ সময় জেলা, উপজেলা, পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।