রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

ঈশ্বরগঞ্জ-১৫৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সাবেক এমপি ছাত্তার

জাগো বুলেটিন ডেস্ক ID: EP-34754

সন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ-১৫৩ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার ।

রবিবার (১৯ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার নিজ হাতে মনোনয়নপত্র জমা দেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার ১৯৯৬ ও ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৮ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর আওয়ামী লীগে ও জাতীয় পার্টি জোটে নির্বাচন করায় আওয়ামী লীগকে এই আসনটি জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমামকে ছেড়ে দিতে হয়। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার পুনরায় ময়মনসিংহ-৮ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী।

মনোনয়ন জমা দেয়ার পর আওয়ামী লীগ প্রার্থী আব্দুস ছাত্তার বলেন, ‘আমি মানুষের কাছে যাব, মানুষ যদি আমাকে গ্রহণ করে, নির্বাচিত হবো।