রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

বিএনএম থেকে নমিনেশন নিলেন তাজকিয়া বিনতে নাজিব

জাগো বুলেটিন ID: EP-34916

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে নমিনেশন পত্র সংগ্রহ করেছেন তারকা নিউজ প্রেজেন্টার তাজকিয়া বিনতে নাজিব। গত বুধবার নতুন নিবন্ধন পাওয়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম থেকে রাজশাহী-১ তানোর ও গোদাগাড়ী উপজেলার সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে নমিনেশন সংগ্রহ করেন তিনি।

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে রাজনীতিতে তারুণ্যের অংশগ্রহণ জরুরী। দেশ গড়তে বিভেদ নয়, সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ‘নোঙর প্রতীকে’ এ আসনে নির্বাচিত হলে তিনি দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করতে চান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একপাক্ষিক নয় আগামী দল অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হবে বলেও মনে করেন তিনি। বিদেশী কোন নিষেধাজ্ঞা এলে প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্ব তা মোকাবেলা করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।

বিভিন্ন বেসরকারী টেলিভিশন ও রেডিওতে দুই দশক ধরে সংবাদ উপস্থাপনা করে আসছেন তাজকিয়া বিনতে নাজিব। বর্তমানে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের জৈষ্ঠ প্রেজেন্টার ও প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন তিনি। পড়াশোনা সম্পন্ন করেছেন ইবনে সিনা মেডিকেল কলেজে।

 

শুভ্র/