রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

নড়াইলে রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলমন্ত্রী

জাগো বুলেটিন ID: EP-34964

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন নড়াইলের লোহাগড়ার নারানদিয়ায় নির্মাণাধীন রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর ১ টার দিকে রেল স্টেশন পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, গতবার আমরা যে নির্বাচনী ইশতেহার দিয়েছিলাম সেই ইশতেহার অনুযায়ী এই সরকার তার কাজে কতটুকু সফল হতে পেরেছে, কতটুকু জনগণ সন্তুষ্ট, তার উপর নির্ভর করে জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করবে এটাই তো গণতান্ত্রিক প্রক্রিয়া। তিনি আরও বলেন, সামনে নির্বাচন। আমাদের দল নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। এরপর জনগণের কাছে এই ইশতেহার নিয়ে সামনে যাওয়া যে আগামী পাঁচ বছর যদি জনগণ ভোটাধিকারের মাধ্যমে আমাদের সরকার গঠন করার সুযোগ দেয় তাহলে আমরা এই কাজ গুলো করব। তখন পাঁচ বছর পরে জনগণ নির্ধারণ করবে, তারা কথাগুলো দিয়েছিল পাঁচ বছরে তার কতটুকু তারা অর্জন করতে পেরেছে এবং কতটুকু বাস্তবায়ন করতে পেরছে কি পারে নাই। সেই জিনিসটা তখন মূল্যায়ন করবে।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল হাসান, ভাঙ্গা-যশোর রেল সংযোগ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ব্রীগ্রেডিয়ার জেনারেল মো. শামসুল আলম শামসসহ আরো অনেকেই।

নির্বাচনকে সমানে রেখে কাজগুলো দ্রুত করা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, নির্বাচন তো চলমান। পাঁচ বছর পরে নির্বাচন হবে। কিন্তু এ প্রকল্পের কাজ তো জুন মাসে শেষ হবে। এটার সাথে নির্বাচনের কোন সম্পর্ক নেই। যেহেতু সরকারের ধারাবাহিকতা পরবর্তী সরকার না আসা পর্যন্ত আমরা তো দায়িত্বে আছি। কাজেই আমাদের দায়িত্বের মধ্যেই এই কাজটি দেখতে আসা।

ঢাকা-যশোর রেলওয়ের অগ্রগতি নিয়ে মন্ত্রী বলেন, ঢাকা থেকে ভাঙ্গা অংশটি ইতোমধ্যে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। বাণিজ্যিকভাবে সেটি আমরা চালাচ্ছি। ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত কাজের অগ্রগতি দেখার জন্য মূলত আজকে এখানে আসা। আশা করছি আগামী জুন মাসে আমাদের প্রকল্পের যে সময়, সে সময়ের মধ্যে এটি সম্পন্ন হবে। বরং দুয়েক মাস আগেও হতে পারে। কাজের যে অগ্রগতি দেখেছি, আমরা সন্তুষ্ট।

এসময় রেলমন্ত্রীর বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল হাসান, ভাঙ্গা-যশোর রেল সংযোগ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ব্রীগ্রেডিয়ার জেনারেল মো. শামসুল আলম শামসসহ আরো অনেকেই।