রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর গ্রেফতার

জাগো বুলেটিন ID: EP-35037

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনকে কে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ফেনী- নোয়াখালী সড়কে মশাল মিছিল শেষে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

উপজেলা বিএনপি’র কয়েকজন নেতাকর্মী জানান এ সময় তার উপর হামলার ঘটনা ঘটে।

দাগনভূঞা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন মামুন হামলার বিষয়টি অস্বীকার করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।