রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ
QR Code
স্ক্যান করে অনলাইনে পড়ুন
jagobulletin.com /jagobulletin22 ঢাকা, বাংলাদেশ

বজলুল হক হারুন নৌকার মনোনয়ন পাওয়ায় কাঠালিয়ায় আনন্দ মিছিল

জাগো বুলেটিন ID: EP-35053

ঝালকাঠি-১ রাজাপুর কাঠালিয়া আসনে আলহাজ¦ বজলুল হক হারুনকে আবারো দলীয় মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল করেছে কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগ। আজ রবিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ তরুন সিকদারের নেতৃত্বে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, সাবেক জেলা পরিষদ সদস্য এস এম আমিরুল ইসলাম লিটন, মোঃ শাখাওয়াত হোসেন অপু, মোঃ মনিরুজ্জামান মানিক, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম কবির সিকদার, আমুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ জিয়া ইসলাম মিরবহর, কাঠালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ কাজল সিকদার ,সহ দলীয় নেতা কর্মিরা। পরে দোয়া ও মোনাজাত দলীয় অফিসে অনুষ্ঠিত হয়েছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ দেলোয়ার হোসেন।