যতই কষ্ট হোক মাঠে থাকুন : নায়াবা ইউসুফ
একদফা এক দাবি আদায় না হওয়া পর্যন্ত ফরিদপুরের বিএনপির সকল নেতা কর্মীদের মাঠে থাকার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় বিএনপির নেত্রী ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের কন্যা চৌধুরী নায়াবা ইউসুফ।
চৌধুরী নায়াবা ইউসুফ ফরিদপুরের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের এক দফা এক দাবি আদায় না হওয়া পর্যন্ত যতো কষ্ট হোক না কেন আমরা রাজপথ ছাড়বো না।
তিনি আরো বলেন, আমাদের ফরিদপুরের রাজপথে থেকে আন্দোলন করার সকল নেতা কর্মীদের গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। এখন আর আমাদের বসে থাকা যাবে না।
উল্লেখ্য, প্রায় এক মাস ধরে জেলা বিএনপির সংগঠনের নেতা কর্মীরা অবরোধ অব্যাহত রেখেছে।